আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস উদযাপন

চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) দিনব্যাপী কর্মসূচি পালন করছে। ১৬ বছর আগে এই দিনে চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০-এর মাধ্যমে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।

বুধবার (১৭ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দিনটি উদযাপনে সংস্থাটির সদস্য, শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব এবং অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন। তারা করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ইথিক্যাল বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির আয়োজন শুরু হয়। সন্ধ্যার পর আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আনুষ্ঠানিক কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনাসহ অন্যান্য আয়োজন অনুষ্ঠিত হবে।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী ও করপোরেট নির্বাহীরা দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের করপোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.