তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভিন্নমতকে সম্মান করতেন বলেই প্রেসিডেন্ট জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। তাই বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি চলমান রাজনৈতিক সংগ্রাম যখন স্থবির হয়ে পড়েছিল, জিয়াউর রহমান সেটিকে যুদ্ধে পরিণত করেছিলেন।
তিনি আরও বলেন, একটি চলমান রাজনৈতিক সংগ্রাম যখন স্থবির হয়ে পড়েছিল, জিয়াউর রহমান সেটিকে যুদ্ধে পরিণত করেছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.