দুবাই পুলিশের হাতে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবুধাবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারের দিন থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যার্পনের আবেদন করতে হবে। দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ৪৭১ এবং ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ৫/২ , ২৬/২ এবং ২৭/১ , বাংলাদেশ পাসপোর্ট অ্যাক্ট ১৯৭৩-এর ১১ ধারার মামলা বিচারাধীন আছে।
পরে সংসদ অধিবেশনে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করছে দুদক।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক থাকাকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়া বেনজীর আহমেদের বিরুদ্ধে জমি দখলে দুটি পদ্ধতি ব্যবহারের অভিযোগ রয়েছে-সরাসরি ভয়ভীতি প্রদর্শন এবং পরোক্ষ চাপ প্রয়োগ।
জানা গেছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় অন্তত ৬১৩ দশমিক ৪১ বিঘা জমি কিনেছেন। এর মধ্যে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬০৫ দশমিক ৭৭ বিঘা জমি রয়েছে, যেগুলোর মালিকানা একসময় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ছিল। তিনি নিজ জেলা গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ অধিকাংশ সম্পদ গড়ে তোলেন র্যাবের মহাপরিচালক (জানুয়ারি ২০১৫- এপ্রিল ২০২০) এবং পুলিশের মহাপরিদর্শক (এপ্রিল ২০২০- সেপ্টেম্বর ২০২২) হিসেবে দায়িত্ব পালনকালে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.