‘য্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ফাইভজি নেটওয়ার্কসমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোনটির মডেল ‘য্যানন এক্স২২ ফাইভজি’।
শনিবার (১৩ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরম্যান্স হবে উন্নত। স্মার্টফোনটিতে আরও রয়েছে ১৬ জিবি র্যাপিড মেমোরি, বিশাল স্টোরেজ এবং দ্রুতগতির চার্জিং সুবিধাসহ শক্তিশালী ব্যাটারিসহ নানা আধুনিক ফিচার।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে এবং জেনিথ গ্রিন—এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ফোনটির মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম এবং মোবাইলের বিভিন্ন ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে নতুন এই ফাইভজি স্মার্টফোন কেনা যাচ্ছে। এছাড়া ওয়ালটনের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম থেকেও সহজেই ফোনটি সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।
জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে এলপিডিডিআর৫ মেমোরি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী ১৬ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে রয়েছে এআরএম মালি জি৬১০ এমসি২। ফলে বিভিন্ন অ্যাপ ব্যবহার, দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং ল্যাগমুক্ত ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা মিলবে।
সংশ্লিষ্টরা জানান, ফোনটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে এবং ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস। ফলে ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে ব্যবহারকারীরা উন্নত অভিজ্ঞতা পাবেন।
ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে পিডিএএফ সুবিধাসহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এতে নাইট, প্রো ভিডিও, স্লো মোশন ও ম্যাক্রোসহ একাধিক শুটিং মোড রয়েছে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে টু-কে ইআইএস সুবিধা এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
নতুন মডেলের ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬ হাজার এমএএইচ দীর্ঘস্থায়ী উচ্চক্ষমতার ব্যাটারি। এর সঙ্গে ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা সম্ভব। এছাড়া আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল মাইক অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, স্মার্ট টাচ, নেটলেস চ্যাট, ডায়নামিক উইন্ডো, অ্যাপ ক্লোন, অ্যান্টিথেফ টাচ মোড এবং হিডেন অ্যাপসসহ বিভিন্ন আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে।
ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহকরা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.