বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল

রাজধানীর শাহবাগ স্টেশনে মেট্রোরেলের ট্র্যাকে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে প্রায় ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

জানা যায়, শাহবাগ স্টেশনের ট্র্যাকে বিড়ালটি প্রবেশ করে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে উদ্ধারকর্মীরা বিড়ালটিকে ট্র্যাক থেকে সরিয়ে নেন। এরপর দুপুর ১২টা ১২ মিনিট থেকে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৃণাল কান্তি বণিক বলেন, নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দ্রুত সেবা পুনরায় চালু করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.