২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভা থেকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দামে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এখন থেকে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫% ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা এবং অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরীর কথাও উল্লেখ করে বাজুস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.