ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলার দাবি হেজবুল্লাহর

দক্ষিণ লেবাননের দিকে এগোতে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক আপডেটে হেজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বায়্যাদা শহর থেকে বায়ত আল-সাইয়দ এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। কিন্তু “ধারাবাহিক রকেট হামলার” মুখে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলেও দাবি করা হয়েছে।

এই সংঘাত নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে।

তাদের ভাষ্যমতে, উত্তর ইসরায়েলে হেজবুল্লাহর হামলা বন্ধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.