দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ জুন) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইতে মোট ৪০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭২ টি, কমেছে ৪৭ টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টি কোম্পানির শেয়ারের দর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.