ইসরায়েলের ওপর হামলা বন্ধের ঘোষণা ইরানের

ইসরায়েলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এ ঘোষণা দেয়।

ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর হামলা বন্ধ করছে ইসরায়েল।

এর আগে, রোববার রাত ও সোমবার দেশ দুটি দিনভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যা নতুন করে উদ্বেগ ছড়ায়।

এ দিন ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর কথা জানায় ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে ইসরায়েলের হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.