ফরিদপুরে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ২০ শিশু। মঙ্গলবার (২ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

তিনি জানান, সোমবার (১ জুন) হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চণ্ডীপর্দী এলাকার বরকত শেখের সাত মাস বয়সী ছেলে আয়ান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যায় শিশুটি।

অপরদিকে, ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার রাফসান শেখের দুই বছর বয়সী কন্যা আদিবা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ১৯০ জন।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.