কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় পাঁচটি ইউনিট। পরে আরও আটটি ইউনিট পাঠানো হয়। এখন আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.