বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন মাত্রা যোগ করলো লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ

গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং এআই ডেভেলপারদের জন্য বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন মাত্রা যোগ করতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এসেছে লেনোভো এআই পাওয়ার্ড এলওকিউ গেমিং ল্যাপটপ (৮৩জেই০০ডব্লিউপিএলকে)। বাংলাদেশের প্রযুক্তি বাজারে সাড়া ফেলা এই ল্যাপটপটি শক্তিশালী এআই পারফরম্যান্স, আধুনিক গেমিং প্রযুক্তি এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিংয়ের সমন্বয়ে তৈরি।

রোববার (২৪ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই ল্যাপটপটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর উন্নত এআই প্রসেসিং সক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৫০ ৮জিবি ডিডিআর৭ গ্রাফিক্স, যা প্রায় ৪৪০ এআই টপস পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। পাশাপাশি জটিল এআই টাস্ক, ডাটা প্রসেসিং, কোডিং, কনটেন্ট ক্রিয়েশন এবং হাই-এন্ড গেমিং এর জন্য এই ল্যাপটপটিতে রয়েছে ডেডিকেটেড এআই চিপ এলএ১, যার ফলে কাজ দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

ল্যাপটপটিতে রয়েছে থার্টিনথ জেন ইন্টেল কোর আই৭-১৩৬৫০এইচএক্স প্রসেসর, যা ১৪ কোর এবং ২০ থ্রেড সমর্থিত। এর সাথে থাকা ১৬জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২জিবি এনভিএমই এসএসডি দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত এম.২ স্লট থাকার ফলে ভবিষ্যতে স্টোরেজ আপগ্রেডের সুবিধাও থাকছে।

১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪হার্জ রিফ্রেশ রেট, ১০০% এসআরজিবি কালার অ্যাকুরেসি এবং জি-সিঙ্ক প্রযুক্তি, যা গেমিং, ভিডিও এডিটিং ও ডিজাইনিংয়ে আরও স্মুথ এবং বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি নিরাপত্তার জন্য ই-শাটার সমর্থিত ৫মেগাপিক্সেল হাই-ডেফিনিশন ক্যামেরা, নাহিমিক অডিও প্রযুক্তি, লুনা গ্রে প্রিমিয়াম ডিজাইন এবং হোয়াইট ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটিকে দিয়েছে আধুনিক ও আকর্ষণীয় লুক।

ভবিষ্যৎমুখী প্রযুক্তির এই গেমিং ল্যাপটপটি বর্তমানে ১ লাখ ৮০ হাজার টাকায় ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে যা এক মাস পর্যন্ত স্থিতিশীল থাকবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.