আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

যেকোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই’।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে যারা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.