গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৫ শিশু মারা গেছে। এর মধ্যে কোনও শিশুর হাম শনাক্ত হয়নি। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৪ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৪ হাজার ৯১১ শিশুর। এসময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৮ হাজার ৯৮০ শিশু। গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.