প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সভার আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন।

এছাড়া পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

দুপুর ১টায় একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থল ত্যাগ করার পর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ অন্যরা অংশ নিয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.