আজ রোববার (১৭ মে) ইয়াদি ফ্ল্যাগশিপ তেজগাঁও শোরুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ইয়াদিয়ার নতুন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) মডেল জিটি২৫। এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন ইয়াদি প্রিন্সিপাল টিম, সম্মানিত চিফ বিজনেস অফিসার (সিবিও) এবং ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম)।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি জিটি২৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে শক্তিশালী মোটর, দীর্ঘ রেঞ্জ এবং স্মার্ট ডিজাইনের অভিজ্ঞতা। মডেলটিতে রয়েছে ১২০০ ওয়াট হাব মোটর, যা সর্বোচ্চ ৫৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি প্রদান করতে সক্ষম। এছাড়া ৭২ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারির মাধ্যমে একবার চার্জে প্রায় ৮০–৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
জিটি২৫–এ আরও যুক্ত করা হয়েছে ডিজিটাল এলইডি ড্যাশবোর্ড, এলইডি হেডলাইট, উন্নত হাইড্রোলিক শক অ্যাবজর্পশন সিস্টেম এবং নিরাপদ ব্রেকিংয়ের জন্য ফ্রন্ট ডিস্ক ব্রেক। মডেলটি বিআরটিএ অনুমোদিত এবং এতে রয়েছে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।
স্টাইল, পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি নতুন এই মডেলটি ব্যবহারকারীদের দৈনন্দিন যাত্রাকে আরও স্মার্ট, আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলবে বলে আশা করা হচ্ছে। আগামীকাল থেকে দেশের প্রতিটি জেলার ইয়াদি শোরুমে পাওয়া যাবে নতুন এই মডেলটি জিটি২৫।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.