শেয়ারে রূপান্তরযোগ্য বন্ড ছাড়তে চায় টেকনো ড্রাগস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড শেয়ারে রূপান্তরযোগ্য বন্ড ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৫০ কোটি টাকা উত্তোলন করতে চায়। গত বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, টেকনো ড্রাগসের আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। মেয়াদ শেষে এর ২৫ শতাংশ অবসায়িত হবে। বাকী ৭৫ শতাংশ শেয়ারে রূপান্তর হবে। বন্ডটি হবে কুপনযুক্ত। তবে এই কুপনের হার তথা সুদের হার কত হবে তা জানা যায়নি।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি তার ব্যাংক ঋণ পুনর্গঠন করবে।

আলোচিত বন্ডের ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল।

বন্ড ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত জানতে কোম্পানিটি ২৪ জানুয়ারি, সকাল ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন। শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে বন্ড ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি। বিএসইসির অনুমোদন পেলে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.