সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস–৩০’ সূচক ০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭০ টির, দাম কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.