পাকিস্তানকে ১০৪ রানে হারাল বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপরীতে ঢাকায় প্রথম টেস্টে ক্রিকেটে জয় লাভ করেছে বাংলাদেশ।

পাকিস্তানকে ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ সেসনে নাহিদ রানার একাই নেওয়া পাঁচ উইকেটে জয় ধরা দিয়েছে বাংলাদেশের হাতে।

এই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের তোলা ৪১৩ রানের জবাবে পাকিস্তান ৩৮৬ রান করেছিল। এরপর বাংলাদেশ নয় উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে মোট ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২.০৫ ওভার খেলে ১৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

এর আগে ২০২৪ সালেও পাকিস্তানের মাটিতে টেস্টে জয় লাভ করেছিলো বাংলাদেশ। ১৬ মে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.