উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারেরও বেশি আবেদন জমা হয়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হচ্ছে। আশা করছি, ঈদের আগেই এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবার ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করবো। এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে।
এর আগে, গত ২৯ মার্চ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করা হয়। একইসঙ্গে পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নামও প্রকাশ করে এনসিপি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.