দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩ মে থেকে ০৭ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা সপ্তাহজুড়ে ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশের সমান।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক। আলোচ্য সময়ে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা।
আর সপ্তাহজুড়ে দৈনিক গড়ে ২২ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন করায় এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রীম।
এদিকে সাপ্তাহিক লেনদেনের এই শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, মীর আখতার, বেক্সিমকো ফার্মা, জিকিউ বলপেন এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.