ঈদ-উল আজহায় ৭ দিনের ছুটি

আসন্ন ঈদ-উল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। আগামী ২৫ মে, সোমবার এই ছুটি শুরু হবে, চলবে ৩১ মে, রোববার পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, ২৩ (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিস খোলা থাকবে। এরপর ঈদের ছুটি শুরু হবে ২৫ মে।

আগামী ২৭ মে, বুধবার দেশে ঈদ-উল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চাঁদ দেখা যাওয়ার উপর এটি নির্ভর করবে। আরবী ক্যালেন্ডার অনুসারে, জিলজ্জ মাসের ১০ তারিখে ঈদ-উল আজহা উদযাপিত হয়ে থাকে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.