ঠাকুরগাঁও সরকারি কলেজে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট বিআইসিএম ঠাকুরগাঁও সরকারি কলেজ-এর শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। বৃহস্পতিবার (০৭ মে) কলেজের ব্যবসায় শিক্ষা ভবনের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সরকারি কলেজর অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক এস. এম. জাকারিয়া।

এসময় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনোয়ার রায়হান, বিআইসিএম’র উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এসিএস, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ এফসিসিএ, সহকারী অধ্যাপক শাফায়েদুজ্জামান খান ও প্রভাষক ইমরান মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিত ছিলেন।

বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব মোঃ হাবিবুল্লাহ এফসিসিএ, সহকারী অধ্যাপক জনাব শাফায়েদুজ্জামান খান ও প্রভাষক জনাব ইমরান মাহমুদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ ঠাকুরগাঁও সরকারি কলেজে এ আয়োজন করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.