এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম ৫৯৯ টাকা বাড়লেও মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এতে মে মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকাই রাখা হয়েছে।
রবিবার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা করে।
বিইআরসি প্রতি মাসে দাম নির্ধারণের নিয়ম অনুযায়ী, গত ২ এপ্রিল চলতি মাসের জন্য নতুন দামের ঘোষণা দেয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা; যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি। এরপর আবার ১৯ এপ্রিল ২১২ টাকা দাম বাড়ানো হয়।
বর্তমানে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা করা আছে ১৬১ টাকা ৭১ পয়সা পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৫২ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও একই রাখা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.