সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.