আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পিওর গোল্ডের দামের ওঠানামার প্রভাবে সকালে স্বর্ণের দাম দাম কমানোর ঘোষণা দিলেও বিকালে আবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা বাজুস জানায়, ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৪ টাকায়, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকা।
নতুন এই দর সন্ধ্যা ৭টা থেকে কার্যকর করা হয়েছে।
এর আগে সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। এ সিদ্ধান্ত সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সকালের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছিল ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর নজির রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.