ইরানের ওপর দীর্ঘ অবরোধের প্রস্তুতি নিতে ট্রাম্পের নির্দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি বৈঠক ট্রাম্প এই নির্দেশ দিয়েছেন, কারণ তিনি ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখতে চান।

এক্ষেত্রে ইরানের বন্দরগুলোর ওপর চলমান মার্কিন নৌ অবরোধ আরও দীর্ঘ হতে পারে বলে জানান কর্মকর্তারা।

ট্রাম্প মনে করেন, ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার চেয়ে নৌ অবরোধ অব্যাহত রাখাটা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.