একদিন পর ফের ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

একদিনের ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

শনিবার ইসলামাবাদ থেকে ওমান সফরে যান আব্বাস আরাঘচি এবং রোববার মাস্কাটে ওমানের সুলতান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ইসলামাবাদে কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

এর আগে, ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.