স্বার্থ রক্ষায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে ইরান: ইসমাইল বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান তাদের রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে।

এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইআরএনএ বাঘাইকে উদ্ধৃত করে বলেছে, ইরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থাত গ্রহণ করবে।

গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন। তখন তিনি এও মন্তব্য করেন যে ইরানের সরকার বাজেভাবে বিভক্ত।

ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা আছে কিনা, সে প্রসঙ্গে বাঘাই বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হলো কূটনীতি। যখনই আমরা মনে করবো যে কূটনীতি প্রয়োগের প্রয়োজন আছে এবং তার জন্য যথোপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তখন আমরা পদক্ষেপ নেবো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.