হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৭ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এ পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জন এবং সন্দেহজনক আরও ১৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে তিন হাজার ৮০৫ জন এবং সন্দেহজনক আরও ২৫ হাজার ৯৩৫ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। হঠাৎ করে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.