বাংলাদেশের রিটেইল খাতে আধুনিকায়নে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে ৩টি পুরস্কার জিতেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এই সম্মাননার আয়োজন করে বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
সোমবার (২০ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের আসরে ‘বেস্ট ইনোভেশন ইন পিওপি মার্চেন্ডাইজিং’ ক্যাটাগরিতে ‘বিকাশ পেমেন্ট স্পিকার’ এবং ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ সেলসফোর্স অ্যাপ’ সেরা উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’ ক্যাটাগরিতে ‘বিকাশ এনএফসি’ সেবার জন্য অনারেবল মেনশন পেয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন।
মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে বিকাশ পেমেন্ট স্পিকার-এ পেমেন্ট অ্যামাউন্ট ঘোষণা করা হয়, যা গ্রাহক ও মার্চেন্ট উভয়কেই তাৎক্ষণিকভাবে পেমেন্ট সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ইতোমধ্যে এই সেবাটি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি বিকাশ এনএফসি-এর মাধ্যমে তাৎক্ষণিক কন্টাক্টলেস পেমেন্ট সুবিধা লেনদেনকে আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন করেছে।
উল্লেখ্য, এবারের আয়োজনে দেশের রিটেইল খাতের শীর্ষ উদ্ভাবনগুলোর মধ্য থেকে ৪০টি উদ্যোগ বিজয়ী হয়েছে এবং ২৪টি উদ্যোগ অনারেবল মেনশন পেয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.