ইরানি জাহাজ জব্দের খবরে ফের বাড়ছে তেলের দাম

মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ইতোমধ্যেই চার দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৬৬ মার্কিন ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মূল্যও পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এরপর থেকেই জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে ওঠানামা করতে দেখা যাচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হয়ে থাকে। যুদ্ধের কারণে সেটি রীতিমত বন্ধ হয়ে গেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.