রপ্তানি ও বিনিয়োগে শক্ত অবস্থান তৈরি করেছে বেপজা

প্রতিষ্ঠার ৪৫ বছরে দেশের রপ্তানি প্রবৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে বলে মনে করছে সরকারি বিনিয়োগ উন্নয়ন সংস্থাটি। চার দশকের বেশি সময়ে সংস্থাটি কমপ্লায়েন্স, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিচালক আনোয়ার পারভেজ বলেন, চট্টগ্রাম ইপিজেড দিয়ে যাত্রা শুরু হয়ে পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে বিস্তৃত হয়ে বেপজা আজ দেশের একটি সফল সংস্থায় পরিণত হয়েছে।

স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্য নিয়ে ১৯৮০ সালে আইন প্রণয়ন এবং ১৯৮১ সালের ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বেপজার যাত্রা শুরু।

আগামী ১৫ এপ্রিল দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রদূত এবং দেশের পাইওনিয়ার বিনিয়োগ উন্নয়নমূলক সংস্থা বেপজা ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.