দেশজুড়ে শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’কে কেন্দ্র করে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ ঘোষণা করা হয়েছে। চলমান এই ক্যাম্পেইনের মাধ্যমে মার্সেল পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন ১০ লাখ টাকা পর্যন্ত জেতার সুযোগ। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, প্রতিটি বড় উৎসবকে সামনে রেখে মার্সেল সবসময় গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে পণ্য কিনে গ্রাহকদের ১০ লাখ টাকা জেতার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি আকর্ষণীয় ক্যাশব্যাক ও বিভিন্ন অফারও থাকছে।
তিনি আরও জানান, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর মাধ্যমে গ্রাহকরা মার্সেলের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ যেকোনো পণ্য কিনে নির্ধারিত নিয়মে রেজিস্ট্রেশন করলে পুরস্কারের আওতায় আসবেন। পণ্য কেনার পর মোবাইল নম্বর ও তথ্য রেজিস্ট্রেশন করলেই স্বয়ংক্রিয়ভাবে ক্যাম্পেইনে যুক্ত হওয়া যাবে।
মার্সেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সব সার্ভিস সেন্টার ও শোরুম থেকে দ্রুত সেবা নিশ্চিত করা হচ্ছে। গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে ক্যাম্পেইনটি ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা আরও সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ক আরও দৃঢ় হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.