দেশজুড়ে ১২ হাজারেরও বেশি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে বিকাশ পেমেন্টে মিলছে ডিসকাউন্ট

দেশজুড়ে ১২ হাজারেরও বেশি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে ওষুধ কেনা ও মেডিকেল টেস্টে বিকাশ পেমেন্টে থাকছে মোট ৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যসুরক্ষায় এই অফারগুলো চালু থাকবে ৩১ মে পর্যন্ত।

রবিবার (১২ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে।

মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ ৯৮৭টি ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেস্ট করতে ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘এইচ টু’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

এদিকে, ওষুধ কিনতে লাজ ফার্মা, হামদার্দ, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসি, আকিজ ফার্মেসিসহ দেশজুড়ে ৫২৬টি ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘এইচ ওয়ান’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া, ১০ হাজারেরও বেশি স্থানীয় ফার্মেসিতে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘এইচ থ্রি’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ২৫ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাওয়া যাবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.