মধ্যপ্রাচ্য নিরাপত্তা পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১ হাজার ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়।
বেবিচক জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি, ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি এবং ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.