২৮৬ সাব-রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস সামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।
বুধবার (৮ এপ্রিল) দুর্নীত দমন কমিশনে (দুদক) এ আবেদন করা হয়। বিষয়টি ব্যারিস্টার সরোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়কালের আট মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শত কোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি বলেও অভিযোগ তোলেন আবেদনকারী আইনজীবী।
বদলির নীতিমালা অনুযায়ী সাব-রেজিস্ট্রার পদে বদলি ও পদায়নে নীতিমালার ‘তোয়াক্কা করা হয়নি’ বলে অভিযোগ করা হয়েছে আবেদনে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.