স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পেছাল

স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পিছিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল নয়, এ পুরস্কার দেওয়া হবে আগামী ১৬ এপ্রিল।

মঙ্গলবার পুরস্কার প্রদানের সময় এক সপ্তাহ পিছিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, ‌‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.