ইরানের রেলওয়ে সেতুতে হামলা, নিহত ২

ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলায় দুই জন নিহত হয়েছে।

এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ইরানিদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা দিয়েছিল। এতে বলা হয়েছিল, আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইনের কাছাকাছি অবস্থান এড়াতে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেনে ভ্রমণ ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এছাড়া, ‘ট্রেনে থাকা বা রেললাইনের আশেপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইরানকে চুক্তিতে রাজি করানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাত ৮ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) শেষ হওয়া আলটিমেটামের মধ্যে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করা সম্ভব বলে হুমকি দিয়েছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.