আকর্ষণীয় ও স্বাচ্ছন্দ্যময় এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারিত্বের আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন। এতে তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনেও সহায়তা করবে।
শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির ফলে কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস (DPS), এফডিআর (FDR)সহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দেশের প্রথম আন্তর্জাতিক পাঁচতারকা হোটেল, যা পরিচালনা করে IHG Hotels & Resorts। এখানে ২০০টিরও বেশি রুম ও স্যুইট, একাধিক রেস্তোরাঁ এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা রয়েছে।
সম্প্রতি হোটেল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ড ও’হ্যানলন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
মাহীয়ুল ইসলাম বলেন, ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং শুধু লেনদেনে সীমাবদ্ধ নয়; এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কর্মকর্তারা সহজে অর্থ ব্যবস্থাপনা করতে পারেন এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য পূর্ণাঙ্গ আর্থিক সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা ক্রমাগত সম্প্রসারণ করে চলেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.