অবৈধভাবে রাজধানীর ফুটপাত ও রাস্তার পাশের অংশে গড়ে ওঠা দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউল হল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোর হবে পুলিশ।
তবে সকাল থেকে দেখা যায় অভিযানের খবরে আগে থেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে। বিভাগ গুলো হলো— রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান। অভিযানের আওতায় রয়েছে সড়কের পাশে গড়ে ওঠা খাবারের রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
ডিএমপি বলছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.