ইউরোপে এলএনজি আমদানিতে মার্চে নতুন রেকর্ড

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মার্চ মাসে ইউরোপে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস আমদানিতে সর্বকালের ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের ডেটার ভিত্তিতে প্রকাশিত তথ্যে জানা গেছে, মার্চের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নের গ্যাস পরিবহন ব্যবস্থায় টার্মিনাল থেকে প্রবাহিত গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন ঘনমিটার।

এটি ফেব্রুয়ারির তুলনায় ১৫ শতাংশ এবং ২০২৫ সালের মার্চের তুলনায় ৮ শতাংশ বেশি। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২৫ সালের মে মাসে, যখন ১২ দশমিক ৮৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করা হয়েছিল।

২০২৬ সালের প্রথম ত্রৈমাসিক শেষে ইউরোপের গ্যাস ট্রান্সমিশন ব্যবস্থায় টার্মিনাল থেকে মোট প্রবাহ ৩৮ বিলিয়ন ঘনমিটারের বেশি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.