সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ১ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইবিএল এনআরবি, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার কেমিক্যাল, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ও পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.