ভাষা শেখার জন্য ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

বিভিন্ন দেশের ভাষা শেখার জন্য ১০ লাখ টাকা জামানতবিহীন ঋণ দেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দেওয়া হবে এই ঋণ।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সই করা ওই বার্তায় বলা হয়, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশের ভাষা শিক্ষা কোর্সে ভর্তির জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা দিচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.