হরমুজ প্রণালি পরিচালনা ও টোল আদায়ে ‘নতুন ব্যবস্থা’ চালুর কথা ভাবছে ইরান

ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে।

বোরুজেরদি জানান, প্রস্তাবিত এই ‘নতুন ব্যবস্থা’র অধীনে ইরানের ‘অনুমতি ছাড়া’ কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। ইরান এই প্রণালিতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও ভাবছে।

তিনি বলেন, যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে খরচ হয়, তাই এ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট টোল সংগ্রহের একটি কাঠামো তৈরি করতে হবে। এ ছাড়াও, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার ‘সময় এসে গেছে’।

তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পর এ চুক্তির ‘প্রাসঙ্গিকতা’ আর থাকে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.