শাহজালাল থেকে ৮৫৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল সোমবার ৩০ মার্চ দুপুর পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আগামীকাল দুপুর পর্যন্ত ১৮ ফ্লাইট বাতিল করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ অবস্থায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতেও ফ্লাইট বাতিল শুরু হয়। ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.