যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইসভিল, ন্যাশভিলসহ বড় শহরগুলোতে এটি ‘নো কিংস’ র্যালি নামে আয়োজিত হয়। যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়।
আয়োজকেরা বলছেন, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যার মধ্যে রয়েছে ইরানের সাথে যুদ্ধ, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়।
আয়োজকরা বলেছেন, ট্রাম্প একজন স্বৈরাচারী হিসেবে আমাদের ওপর কর্তৃত্ব করতে চান। কিন্তু এটা আমেরিকা, আর ক্ষমতার মালিক জনগণ – রাজা হতে চাওয়া কোন ব্যক্তি কিংবা তাদের ধনকুবের বন্ধুদের হাতে ক্ষমতা থাকে না এখানে।
এদিকে, হোয়াইট হাউজের একজন মুখপাত্র এই প্রতিবাদকে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন’ অর্থাৎ মানসিক বিকারগ্রস্থ মানুষের থেরাপি সেশন বলে অভিহিত করেছেন, এবং বলেছেন, একমাত্র সাংবাদিকরাই এ বিষয়টি নিয়ে আগ্রহী, ‘যাদেরকে সংবাদ প্রচারের জন্য টাকা দেওয়া হয়’।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.