ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এ লক্ষ্যে শনিবার আরো কয়েক হাজার সেনা পৌঁছেছে ওই এলাকায়।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনায় অনুমোদন দেবেন কী-না, তা এখনও স্পষ্ট নয় বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে। এটি একটি উভচর যুদ্ধজাহাজ, অর্থাৎ এটি জল এবং স্থল উভয় জায়গায় চলার উপযোগী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, এই জাহাজটি প্রায় তিন হাজার ৫০০ নাবিক ও মেরিন সেনার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছে। এর সাথে প্রয়োজনীয় পরিবহন এবং যুদ্ধবিমানও রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.