মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয় করতে মিসর সরকার একটি বিশেষ নির্দেশ জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশটির সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে।
রবিবার (২৯ মার্চ) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারের এই ‘ব্যতিক্রমী পদক্ষেপের’ আওতায় রাস্তার ল্যাম্পপোস্ট এবং বিজ্ঞাপনের আলোকসজ্জাও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মিসরের ব্যস্ত রাস্তাগুলো অন্ধকারে ডুবে আছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.