কর্ণফুলীতে ভাসমান ডিপো অভিযোগে বিপিসির তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে জাহাজে জ্বালানি তেলের ‘ভাসমান ডিপো’ সংক্রান্ত অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

শনিবার (২৮ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগাধীন বিপিসির প্রশিক্ষণ ও পার্সোনেল প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, “জাহাজের জ্বালানি তেলের ‘ভাসমান ডিপো’ কর্ণফুলী নদী” শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) এ টি এম সেলিমকে আহ্বায়ক এবং ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত অভিযোগটি তদন্ত করে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে করপোরেশনের চেয়ারম্যানের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।

বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এ আদেশে বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.